২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের উচিত সাংবাদিক বান্ধব নীতি অনুসরণ করা

গণমাধ্যমের প্রতি নির্বাচন কমিশনের বিরুপ মনোভবকে দূর্ভাগ্যজনক অখ্যায়িত করে শুক্রবার এক সংলাপে বক্তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্রের স্বার্থে নির্বাচন কমিশনের সাংবাদিক বান্ধব নীতি অনুসরণ করা উচিত বলে মত প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2006, 09:03 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

নির্বাচন কমিশন ও নির্বাচনী বিষয় নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘ রিপোটার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্র্যাসি (আরএফইডি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জগলুল আহমেদ চৌধুরী।

প্রখ্যাত আইনবিদ ও বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। দৈনিক আমার দেশের সিনিয়র রিপোর্টার কাজী হাফিজ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আাহমেদ গণমাধ্যমের প্রতি নির্বাচন কমিশনের আচরণকে দূর্ভাগ্যজনক অখ্যায়িত করে বলেন, গণমাধ্যমের প্রতি নির্বাচন কমিশনের বন্ধুভাবাপন্ন হওয়া উচিত।

মওদুদ বলেন, গণমাধ্যম ছাড়া নির্বাচন কমিশন তার ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে পারবে না। এ কারণে নির্বচন কশিশনের কাছ থেকে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত হওয়া উচিত বলেও মন্ত্রী উল্লেখ করেন।

টিআইবি চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমেদ সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য নির্বাচন কমিশনকে অভিযুক্ত করেন। এ প্রক্রিয়া যতো স্বচ্ছ হবে নির্বাচনও ততো গ্রহণযোগ্য হবে বলে তিনি মত ব্যক্ত করেন।

সাবেক নির্বাচন কমিশনার বিচারপতি নাঈম উদ্দিন আহমেদ বলেন, বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন কমিশনের হালনাগাদকৃত ভোটার তালিকা প্রকাশ করা উচিত।

সিইসিকে তার বিতর্কিত ভূমিকার কারণে কার্টুন ইসি অখ্যায়িত করে ড. কামাল হোসেন তার পদত্যাগ দাবি করে বলেন, এটা তার জন্য ভালো হবে।

ব্যারিস্টার আমির উল ইসলাম বলেন, তথ্য জানার অধিকার একটি সাংবিধানিক অধিকার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন, প্রখ্যাত সাংবাদিক আতাউস সামাদ, বিশিষ্ট আইনজীবী ড. এম জহির, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও ড. বদিউল আলম মজুমদার।