শেখ হাসিনা রোববার টুঙ্গিপাড়া যাচ্ছেন
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে রোববার টুঙ্গিপাড়া যাবেন।
দলীয় সূত্র জানায়, ২৩ জুলাই রোববার সকালে তিনি গোপালগঞ্জের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
তিনি সড়কপথে মাওয়া হয়ে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পন ও মাজার জিয়ারত করবেন।
পরদিন সোমবার তিনি টুঙ্গিপাড়ায় অবস্থান করবেন। ২৫ জুলাই মঙ্গলবার মাওয়া হয়ে সড়কপথে ঢাকায় ফিরবেন তিনি।
আওয়ামী লীগ সভানেত্রী যাত্রাপথে একাধিক পথসভায় বক্তৃতা ছাড়াও টুঙ্গিপাড়ায় গণসংযোগ, মতবিনিময় ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন।
ছোট বোন শেখ রেহানা এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিরোধী নেত্রী সফরসঙ্গী হতে পারেন বলে সূত্র জানিয়েছে।
