ইনাম চৌধুরী আমার উন্নয়ন কাজের কৃতিত্ব হাইজ্যাক করতে চান: এমপি মকবুল
বিএনপি’র সিলেট--৬ আসনের সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন বলেছেন, ইনাম আহমেদ চৌধুরী আমার উন্নয়ন কাজের কৃতিত্ব হাইজ্যাক করতে চাচ্ছেন। সিলেটে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মকবুল বলেন, গোপালগঞ্জ থানার ঢাকা দক্ষিন বাজারের নিহত ছাত্রদল নেতা ইনাম আহমেদ চৌধুরীর সমর্থক ছিলো এবং তার সমর্থিত অন্য গ্র“পই তাকে হত্যা করে।
তিনি বলেন, আমি বিয়ানীবাজার ও গোপালগঞ্জ উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি, এখানকার উন্নয়ন ও অর্জন আমারই কৃতিত্ব। ইনাম আহমেদ চৌধুরী সরকারি কর্মকর্তা হয়ে বিধিবহির্ভূত ভাবে এসব কৃতিত্ব হাইজ্যাক করার চেষ্টা করছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মকবুল বলেন, আমি বিএনপি’র কোন নেতা হতে চাই না সাধারণ কর্মী হিসেবেই থাকতে চাই। অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সম্পর্কে তিনি বলেন, আমি তাকে শ্রদ্ধা করি, তার সম্পর্কে আমি কোনও কটুক্তি করিনি।
