ভোটার তালিকা হালনাগাদের জন্য প্রয়োজনীয় লোকবল ও তহবিলের বিষয়ে নির্বাচন কমিশন এখনো আন্ধকারে
ভোটার তালিকা হালনাগাদের জন্য সহায়ক কর্মকর্তা নিয়োগের নির্দিষ্ট মেয়াদের শেষ পর্যায়ে এসেও নির্বাচন কমিশন ওই কাজের জন্য প্রয়োজনীয় লোকবল ও তহবিলের বিষয়ে অন্ধকারে রয়েছে।
নির্বাচন কমিশনের সচিব আব্দুর রশীদ সরকার রোববার সাংবাদিকদের বলেন, প্রয়োজন হলে কৃষি ব্যাংক ও কৃষি বিভাগের ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়োগ করার পূর্বের সিদ্ধান্তের পাশাপাশি স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।
নির্বাচন কমিশন সচিবালয়ে তার কার্যালয়ে ব্রিফিংকালে প্রশ্ন করা হলে আব্দুর রশীদ সরকার সহায়ক কর্মকর্তা নিয়োগের বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য দিতে ব্যর্থ হন।
সরকার বলেন, নির্বাচন কমিশন প্রতি ৬’শ থেকে ৭’শ ভোটারের জন্য একজন করে সহায়ক কর্মকর্তা নিয়োগের পূর্বের লক্ষমাত্রার পরিবর্তে বর্তমানে প্রতি ৫’শ জন ভোটারের জন্য একজন করে সহায়ক কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
ইসি সচিব বলেন, এখন কৃষি ব্যাংক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি, স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের জনশক্তিকেও সহায়ক কর্মকর্তা হিসেবে নির্বাচন করা হতে পারে।
