আগামী নির্বাচনে ৫৬ টি আসনে প্রার্থী দেবে সিপিবি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৫৬ টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে।
সিপিবির কেন্দ্রীয় কমিটির বৈঠকে শনিবার ৫৬টি আসনে সম্ভাব্য প্রার্থিতার ব্যাপারে আলোচনা হয়।
সিপিবির প্রেসিডিয়াম সদস্য শাহাদাত হোসেনের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে সভাপতি মনজুরুল আহসান খান বক্তব্য রাখেন।
বৈঠকে নেতারা বলেন, বাইরের সহায়তা নিয়ে কোনও দল আগামী নির্বাচনে সফল হতে চাইলে তা তাদের জন্য বুমেরাং হবে।
বিএনপি জামায়াত জোটকে পরাজিত করার জন্য সাম্প্রদায়িক এবং স্বৈরাচারী শক্তির আশীর্বাদ কাজে লাগবে না বলেও নেতারা জানান।
