আসন্ন জাতীয় নির্বাচনের কারণে টাটার বিনিয়োগ প্রস্তাব স্থগিত রাখা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার জাতীয় সংসদে বলেছেন, টাটা তাদের বিনিয়োগ প্রস্তাব প্রত্যাহার করেনি। আসন্ন জাতীয় নির্বাচনের কারণে এটি স্থগিত রাখা হয়েছে।
আওয়ামী লীগের ড. আব্দুর রাজ্জাকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সামনে জাতীয় নির্বাচন থাকায় এ ধরনের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যুতে কোনো সিদ্ধান্ত নেয়া যায়নি।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে এমন স্পর্শকাতর ইস্যুতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেয়া ভারতীয় উপমহাদেশের রাজনীতির বৈশিষ্ট্য। তাদের বিনিয়োগ প্রস্তাবটি অত্যন্ত ভালো। তবে এ ব্যাপারে বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ নিতে প্রচুর সময় লাগবে। এ কারণে প্রস্তাবটি স্থগিত রাখা হয়েছে।
বিএনপি সাংসদ রেহানা আকতার রানু’র এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ মুহূর্তে মহিলা সদস্যদের শুল্কমূক্ত গাড়ি আমদানির সুবিধা দেওয়ার কোনো সম্ভাবনা নেই।
