২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে হরতাল চলাকালে যুবলীগ -- যুবদল সংঘর্ষে আহত ১০

১৪ দলের দেশব্যাপী মঙ্গলবার সকাল -- সন্ধ্যা হরতাল চলাকালে পটুয়াখালীতে যুবলীগ -- যুবদল নেতাকর্মীদের মধ্যে এক সংঘর্ষে মির্জাগঞ্জ থানা যুবলীগ সভাপতিসহ ১০ জন আহত হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 12:39 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

আহত থানা যুবলীগ সভাপতির নাম নেছার উদ্দিন হাওলাদার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে নেছার উদ্দিন হাওলাদারের নেতৃত্বে যুবলীগ কর্মীরা পটুয়াখালী -- কলাপাড়া মহাসড়কে বাস চলাচলে বাধা প্রদানের চেষ্টা করলে যুবদল কর্মীরা তাদের উপর  হামলা চালায়।

হরতালের সমর্থনে ১৪ দলের নেতা--কর্মীরা দফায়--দফায় মিছিল বের করে।

হরতাল চলাকালে স্কুল-কলেজ, অফিস-আদালত ও ব্যাংক-বীমা খোলা থাকলেও তাতে উপস্থিতি ছিল কম।

পটুয়াখালী থেকে দূরপাল্লার ১৩টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে বিচ্ছিন্নভাবে বাস চলাচল করছে। ১৪ দলের পিকেটাররা পটুয়াখালী--বরিশাল ও পটুয়াখালী--কুয়াকাটা মহাসড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে।

শহরের বিভিন্ন রাস্তায় স্বল্প সংখ্যক রিক্সা চলাচল করলেও পিকেটাররা তাতে বাধা দেয়। তারা প্রায় ২৫ --৩০টি রিক্সা ভাংচুর করে।