২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের সঙ্গে কোনো সংলাপ নয় : ১৪ দলের সুস্পষ্ট ঘোষণা

সরকার পক্ষের প্রস্তাবিত সংস্কার কমিটিতে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী কিংবা জঙ্গিদের মদদদাতা থাকলে আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোট সংলাপে বসবে না বলে আবারো সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে বৃহস্পতিবার ১৪ দলের এক জরুরি সভায় তারা তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

বুধবার জাতীয় সংসদে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার প্রস্তাবকে ‘অস্পষ্ট’ উল্লেখ করে ১৪ দল নেতারা বলেছেন, প্রথমত তাকে স্পষ্ট করে বলতে হবে -- সরকার পক্ষের কমিটিতে থাকা যুদ্ধাপরাধীদের মধ্যে কাকে বাদ দিয়ে তিনি নিজে ওই জায়গায় নিজের নাম অন্তর্ভূক্ত করবেন। এছাড়া কমিটিতে একজনও স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী থাকলে আমরা কোনো মতেই সংলাপে বসতে পারি না।

নেতৃবৃন্দ বলেন, সরকার তত্ত্বাবাধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার বাস্তবায়ন না করলে রাজপথের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

বৈঠক শেষে একটি সূত্র বিডিনিউজকে জানান, ১৪ দল নেতৃবৃন্দ আগামী ২ জুলাইয়ের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি সর্বাতœকভাবে সফল করার ব্যাপারে প্রয়োজনীয় কৌশল নিয়েও আলোচনা করেন।