২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধানের মর্যাদা অক্ষুন্ন রাখতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ও রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছে এসসিবিএ

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) নেতৃবৃন্দ বুধবার সিদ্ধান্ত নিয়েছেন যে, তারা রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজুদ্দিন আহম্মেদের শারিরিক অবস্থা জানতে তার সাথে সাক্ষাৎ করবেন এবং রাষ্ট্রপতির অধিকার সুরক্ষা ও সাংবিধানিক মর্যাদা অক্ষুন্ন রাখতে আইনানুগন ব্যবস্থা গ্রহণ করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2006, 06:59 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

ব্যারিস্টার আমীর-উল-ইসলামের সভাপতিত্বে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরুর পর পদটি নিয়ে সাংবিধানিক যে জটিতালতার সৃষ্টি হয়েছে তা পর্যালোচনা করা হয় বৈঠকে।

বৈঠকে এসসিবিএ তার প্রেসিডেন্ট ব্যারিস্টার আমীর-উল ইসলামকে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের সার্বিক ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হয়।

সংবিধান লঙ্ঘন করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রয়াসকে ঘৃন্য চক্রান্ত বলে উল্লেখ করে বৈঠকে তার তীব্র নিন্দা জানানো হয়।

এসসিবিএ নেতৃবৃন্দ এসময় জাতীয় সংসদের স্পিকারের বিরুদ্ধে রাষ্ট্রপতির ভবন দখল করে রাখা, গাড়ি, পতাকা ও প্রটোকল ব্যবহারের জন্যে সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনেন।

এসসিবিএ সম্পাদক এএম আমিনউদ্দিন বিডিনিউজকে বলেন, আমরা রাষ্টপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদকে তার অ্যাপয়েন্টমেন্ট চেয়ে বৃহস্পতিবার একটি চিঠি পাঠাবো। অ্যাপয়েন্টমেন্ট পেলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিনিয়র নেতারা রাষ্ট্রপতির সাথে দেখা করে তার শারিরিক অবস্থা জানবেন এবং পরে তা জনগণকে জানাবেন।

ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, অসাংবিধানিক ভাবে এসব কার্যক্রম চালিয়ে সরকার সংবিধান ধ্বংসের একটি পায়তারা করছে।

তিনি বলেন, সরকার ইতোমধ্যেই প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়কে অকেজো করে তুলেছে এবং আরেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রপতির কার্যালয় ধ্বংসের যড়যন্ত্র করে চলেছে। রাষ্ট্রপতির কার্যালয় দখলে প্রধানমন্ত্রীর এ ষড়যন্ত্র জনগণ বরদাশত করবে না।”

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার রাষ্ট্রপতির প্রোটোকল, মনোগ্রাম ও সুযোগ সুবিধা ছিনিয়ে নিয়ে সংবিধানের গুরুতর লঙ্ঘন করে চলেছেন।

তিনি বলেন, পৃথিবীর কোনও দেশে একসাথে দুজন রাষ্ট্রপতি থাকার নজির নেই।