২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচী মামলার ব্যাপারে সরকার ‘যতœশীল’ ছিলনা: উদীচী সভাপতি

উদীচী সভাপতি অধ্যাপক যতীন সরকার সরকারকে দায়ী করে বলেছেন, সরকার উদীচী মামলা সঠিকভাবে পরিচালনা করেনি। যে কারণে মামলার রায়ে সকল আসামী খালাস পেয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2006, 03:28 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

তিনি বিডিনিউজকে বলেন, সরকার মামলার সাক্ষী ও তথ্য প্রমাণ সঠিকভাবে উপস্থাপন না করায় বিচারকের কিছুই করার ছিল না।

ময়মনসিংহ থেকে টেলিফোনে উদীচী সভাপতি বলেন, সরকার সঠিকভাবে মামলা পরিচালনা না করায় বিচারক কিছুই করতে পারেননি।

১৯৯৯ সালের ৬ মার্চ যশোরে উদীচীর দ্বাদশ কেন্দ্রীয় সম্মেলনে বোমা বিস্ফোরণে ১০জন নিহত হয়।

গ্রেপ্তারকৃত মুফতি হান্নানের নেতৃত্বাধীন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ এ হামলা চালায় বলে ধারণা করা হয়।

যদিও বেশিরভাগ বিএনপি সমর্থিত লোকদের এ হামলার জন্য অভিযুক্ত করা হয়।