সংসদে গাই বলদের গল্প শোনালে নূর
জাতীয় সংসদে গাই বলদের গল্প বলে সরকার পক্ষের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাংসদ আসাদুজ্জামান নূর। বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে তার বলা গাই বলদ সংক্রান্ত ওই গল্প অনেকেরই বিশেষ করে বিরোধী পক্ষের হাস্যরসের খোড়াক হয়।
বিএনপি’র কাছে বলদ দিলেও সে বলদ থেকে দুধ বের করে আনতে পারে এমন উক্তি করে তিনি বলেন, তারা সর্বত্র লুটপাটে ব্যস্ত, কিন্তু এ লুটপাট বন্ধের কোনও দিক নির্দেশনা বাজেটে নেই। এ বাজেটে জাতীয় জীবনে আরও বিপর্যয় নেমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
