২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকল্পধারা ও সিপিবি নেতাদের সাথে জাতিসংঘের নির্বাচন সহায়তা কর্মকর্তাদের সাক্ষাৎ

জাতিসংঘের নির্বাচন সহায়তা কর্মকর্তাদের একটি দল সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বিকল্পধারা বাংলাদেশের নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2006, 08:20 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

কেন্ড্রা কলিন্সের নেতৃত্বে জাতিসংঘের নির্বাচন সহায়তা কর্মকর্তাদের দু’সদস্যের একটি দল সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রধান বদরুদ্দোজা চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন।

জাতিসংঘের নির্বাচন সহায়তা বিভাগের (ইউএনইএডি) অপর সদস্য হলেন পিটার ইচার।

অধ্যাপক বি চৌধুরীর সাথে ছিলেন, মেজর জেনারেল (অব.) এমএ হালিম, ড. নুরুল আমিন বেপারী, মাহী বি চৌধুরী এমি, ওয়াজেদ আলী চৌধুরী পারভেজ এবং জাহাঙ্গীর আলম বিপ্লব।

এদিকে জাতিসংঘ নির্বাচন কর্মকর্তা পিটার ইচার ও কেন্ড্রা কলিন্স দলের কার্যালয়ে গিয়ে নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন।

সিপিবি নেতাদের মধ্যে সালাউদ্দিন চৌধুরী, এমএম আকাশ, মোর্শেদ আলী এবং রুহিন হোসেন প্রিন্স এসময় উপস্থিত ছিলেন।