বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য সিইসি’র প্রতি আহ্বান জানিয়েছে নাগরিক কমিটি
নাগরিক কমিটি ২০০৬’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজের কাছে পাঠানো এক খোলাচিঠিতে শুক্রবার বলেছে, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদের কাজ না করা হলে কখনোই তা গ্রহণযোগ্য হবে না।
দেশের আর্থসামাজিক অবস্থার প্রকৃতি বিবেচনা করে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকা তৈরি এবং হালনাগাদের কাজ করা খুবই জরুরি বলে নাগরিক কমিটির ওই পত্রে উল্লেখ করা হয়।
ভোটার তালিকা তৈরি নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব এবং নির্বাচন কমিশন এ বিষয়ে সুপ্রীম কোর্টের নিকট থেকে নির্দেশনা পেয়েছে বলেও এতে বলা হয়।
খোলাচিঠিতে অন্যদের মধ্যে সাক্ষর করেন অধ্যাপক আনিসুজ্জামান, ব্রাকের ফজলে হাসান আবেদ, সাবেক পরাষ্ট্র সচিব আবুল আহসান, অধ্যাপক জাফর ইকবাল এবং উন্নয়ন সংস্থা বাঁচতে শেখো’র নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ।
