বাগেরহাটে বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় ৩ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার
বাগেরহাটে বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় পুলিশ শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে মামলার এজাহারভূক্ত তিনজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট সদর থানার আওয়ামী লীগ সহ-সভাপতি ইদ্রিস হাওলাদার, সৈনিক লীগ নেতা ডাঃ জাহিদুর রহমান মিলন ও আফজাল হোসন।
বিএনপি’র ৮ নং পৌর ওয়ার্ড কমিটির সিনিয়র সহসভাপতি সৈয়দ আহম্মদ আলী বাদি হয়ে বৃহস্পতিবার ৬১ জন আওয়ামী লীগ নেতা--কর্মীকে আসামি করে বাগেরহাট সদর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, এ মামলায় প্রধান আসামি করা হয়েছে বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি খান মুজিবর রহমানকে।
গত সোমবার রাতে বাগেরহাটে আওয়ামী লীগ ও বিএনপি দফায় দফায় পাল্টা পাল্টি হামলা চালিয়ে শহরের রেলরোড এলাকায় উভয় পক্ষের দলীয় অফিস ভাংচুর করে।
