প্রায় ৯ মাস পর দেশে ফিরছেন আমির হোসেন আমু
বাংলাদেশ আওয়্মাী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু দীর্ঘ নয় মাস পর শুক্রবার সিঙ্গাপুর থেকে ঢাকা ফিরছেন।
সূত্র জানায়, আমির হোসেন আমুর সহধর্মিনী ফিরোজা হোসেন জটিল রোগে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্যে তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরে অবস্থান করেন।
স্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি সস্ত্রীক দেশে ফিরছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
