২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে ভূমি নিবন্ধিকরণ আইন, ২০০৬ বিল উপস্থাপন

উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নিবন্ধিকরণ (রেজিস্ট্রেশন) বাধ্যতামূলক করে ‘নিবন্ধিকরণ (সংশোধন) আইন, ২০০৬’ বিল সংসদে উপস্থাপন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2006, 07:46 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

বৃহস্পতিবার সংসদে আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বিলটি উপস্থাপন করেন। এসময় আওয়ামী লীগের দেলোয়ার হোসেন এ ব্যাপারে আপত্তি জানান।

প্রস্তাবিত আইন অনুযায়ী তিন লাখ টাকার কম সম্পত্তি বন্টনে নিবন্ধিকরণ ফি ৫০০ টাকা, তিন লাখ থেকে ১০ লাখ টাকা পরিমাণ সম্পত্তির ক্ষেত্রে ৭০০ টাকা, ১০ লাখ থেকে ৩০ লাখ টাকা পরিমাণ সম্পত্তির ক্ষেত্রে ১ হাজার ২০০ টাকা, ৩০ লাখ থেকে ৫০ লাখ টাকা পরিমাণ সম্পত্তির জন্যে ১ হাজার ৮০০ টাকা এবং এর উর্ধ্বে সম্পত্তির জন্যে দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া এ বিলের মাধ্যমে ২০০৪ সালে প্রণীত আইনটির সংশোধন করে তাতে স্বাক্ষর দিতে অপারগ দাতা ও গ্রহিতার জন্যে টিপসই দেওয়ার বিধান করা হয়েছে।

বিলটি যাচাই--বাছাই করে চার সপ্তাহের মধ্যে এর রিপোর্ট দেওয়ার জন্যে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে।