২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষক লীগের বৃক্ষ রোপন কর্মসূচি সফল করতে শেখ হাসিনার আহ্বান

আওয়ামী লীগ সভাপতি ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বাংলাদেশ কৃষক লীগের বৃক্ষ রোপন কর্মসূচি ২০০৬ কে সফল করে তোলার জন্যে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2006, 05:22 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

এক সংবাদ বিবৃতিতে বুধবার তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার বনায়নকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছিল।

তিনি জানান, তাদের সরকারের আমলে তারা বিশ্ব ঐতিহ্য হিসেবে সুন্দরবন সংরক্ষণেরও পদক্ষেপ নিয়েছিলেন।

জনপ্রতি কমপক্ষে তিনটি গাছ লাগিয়ে কৃষক লীগের বৃক্ষ রোপন কর্মসূচিকে সার্বিকভাবে সফল করে তোলার জন্যে শেখ হাসিনা দেশবাসির প্রতি আহ্বান জানান।