২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়াদের শেষ পর্যায়ে সরকার উৎখাতের ঘোষণা ভিত্তিহীন: মান্নান ভূঁইয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মান্নান ভূঁইয়া মঙ্গলবার বলেছেনন, বর্তমান সরকারের মেয়াদের এই শেষ পর্যায়ে এসে বিরোধী পক্ষের দেওয়া সরকার উৎখাতের ঘোষণা একটি ভিত্তিহীন ব্যাপার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

সফররত ডেনিশ পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দল তাদের ‘অযৌক্তিক’ কর্মসূচি তুলে নেবে ও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির উত্তরণে আলোচনার টেবিলে বসবে।

তিনি বলেন, বিরোধী দলের আন্দোলন কর্মসূচির কারণে সাধারণ মানুষের জীবন দূর্বিসহ হয়ে পড়েছে।