সংসদে বিরোধী দলের অবরোধে হামলার বিষয়ে আলোচনার ২টি নোটিশ নাকচ
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের ঢাকা অবরোধ কর্মসূচিতে পুলিশি বাধা ও হামলার ঘটনায় সংসদে আলোচনার জন্যে ১৬৪ বিধিতে আনা দুটি বিশেষ অধিকার নোটিশ স্পিকার বাতিল করে দিয়েছেন।
বিরোধী দলীয় চিফ হুইপ আব্দুস শহীদ ও আওয়ামী লীগের সাংসদ অ্যাডভোকেট রহমত আলী নোটিশ দুটি দেন।
মঙ্গলবার দিনের কর্মসূচি শুরু হলে ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকী নোটিশ দুটির ব্যাপারে তার সিদ্ধান্ত সংসদকে জানান।
তিনি বলেন, নোটিশ দুটিতে সদস্যগণ পুলিশি হামলার কথা বলেছেন। কিন্তু কোন অবস্থার প্রেক্ষিতে পুলিশ এ হামলা করেছে, তা স্পষ্ট নয়। তাই নোটিশ দুটি গ্রহণ করা গেলো না।
