রাজশাহীতে ১৪ দলের ডাকে অর্ধ দিবস হরতাল পালিত হয়েছে
রাজশাহী মহানগরের আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের উপর পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহীতে সোমবার অর্ধ দিবস হরতাল পালিত হয়েছে।
গতকাল রোববার ঢাকা অবরোধ কর্মসূচিতে রাজশাহী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিটনের উপর পুলিশের হামলার প্রতিবাদে ১৪ দল এই হরতালের আহবান করে।
এ সময় রাজশাহী শহরের ভিতরে অল্প সংখ্যক যানবাহন চলাচল করেছে। স্কুল, কলেজ ও শপিং মলগুলো বন্ধ ছিল। হরতাল চলাকালীন সময়ে দুর পাল্লার বাস চলাচলও বন্ধ ছিল।
তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের সংস্কারের দাবিতে ১৪ দল রবিবার এই অবরোধ কর্মসূচির আহবান করেছিল।
ঢাকা শহরের প্রাণকেন্দ্র এবং ঢাকায় প্রবেশ পথে বিরোধী দলের অবরোধকে কেন্দ্র করে পুলিশের সাথে অবরোধকারীদের বিক্ষিপ্ত সংঘর্ষে কয়েক শত বিরোধী দলীয় নেতা কর্মী আহত হয়।
