২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি সেবা সার্ভিসগুলো হরতালের আওতামুক্ত থাকবে

আগামী মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরোধী দল আহুত ৩৬ ঘন্টার হরতালে ব্রিটিশ কাউন্সিল এর আওতাধীন এল এল বি (অনার্স) পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2006, 10:55 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

১৪ দলের পক্ষে আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হরতাল চলাকালে অ্যাম্বুলেন্স, হাসপাতাল, ঔষধ সরবরাহের গাড়ী, ফায়ার ব্রিগেড, খাবার হোটেল ও সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

বিরোধী দলের অবরোধ কর্মসূচিতে বাধা, পুলিশি হামলা ও নির্যাতন এবং গণগ্রেফতারের প্রতিবাদের ১৪ দল এ হরতাল আহ্বান করে।