২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিটনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রাজশাহীতে সোমবার অর্ধ দিবস হরতাল

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিটনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সোমবার মহানগর আওয়ামী লীগ রাজশাহী নগরীতে অর্ধ দিবস হরতাল আহ্বান করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, অবরোধ কর্মসূচি চলাকালে কোনো কারণ ছাড়াই পুলিশ সাভারে খায়রুজ্জামান লিটনকে নির্দয়ভাবে পিটিয়েছে।

পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে ঢাকা অবরোধ কর্মসূচির ডাক দেয়।