বগুড়ায় ১৪ দলের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে ছাত্রলীগ সেক্রেটারিসহ ১০ জন আহত
অবরোধের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার দুপুরে বগুড়ায় ১৪ দল শহরতলীর তিনমাথা এলাকায় প্রায় এক ঘন্টা উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশের লাঠিচার্জে জেলা ছাত্রলীগের সেক্রেটারি রনিসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হন।
নেতাকর্মীরা জানান, বেলা ১২টার দিকে তিনমাথা এলাকায় রেলগেট বন্ধ করে দিয়ে নেতাকর্মীরা মহাসড়কে অবরোধ শুরু করেন। বেলা ১২টা ৪০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে নেবার জন্য নির্দেশ দেয়। কিন্তু অবরোধ প্রত্যাহার না করায় পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে গুরুতর ছাত্রলীগ নেতা রনিকে শহরে একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
