২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ঘেরাও কর্মসূচিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের রোববারের ঢাকা ঘেরাও কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ। শনিবার এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2006, 06:54 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

অ্যাডভাইজরি: সংবাদটি আপডেট হবে

হাইকোর্ট একই সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর, পুলিশের মহাপরিদর্শক আবদুল কাইয়ুমসহ সরকারের উচ্চ পর্যায়ের ছয় কর্মকর্তার প্রতি দেশের মানুষের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নির্দেশ জারি করেছে।

ঢাকা অবরোধের নিষেধাজ্ঞা জারি করার পর আদালত তা মেনে চলার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলসহ ১৪ দলের সাধারণ সম্পাদকদের প্রতি নির্দেশ দিয়েছে।

অ্যাডভোকেট রবিউল ইসলাম সাগর প্রধান বিচারপতির কাছে এ সংক্রান্ত একটি পিটিশন দায়ের করেন। প্রধান বিচারপতি বিবেচনার জন্য হাইকোর্টের বিশেষ বেঞ্চে তা পাঠিয়ে দিলে বিচারপতি গোলাম দস্তগীর শনিবার এ নির্দেশ প্রদান করেন।