২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত

মানিকগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা -- কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে জেলা ১৪ দলের ডাকে শনিবার অর্ধ দিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2006, 02:28 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

হরতালে শহরের দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। ঢাকা -- আরিচা মহাসড়ক ছিলো হরতালের আওতামুক্ত।

হরতালের সকালে পৌরসভার চেয়ারম্যানসহ ১৪ দলের নেতা -- কর্মীরা পিকেটিং করে। শহরের কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুলতানুল আজম আপেল ও যুবলীগ সভাপতি সুদেব সাহাসহ পাঁচজন নেতা -- কর্মীকে পুলিশ শুক্রবার  গ্রেফতার করলে ১৪ দল এই হরতালের ডাক দেয়।