অর্থমন্ত্রী বাজেটের ভারে বসে গেছেন: আ. লীগ
বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেছেন, অর্থমন্ত্রী বাজেটের ভারে বসে গেছেন। বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, শিগগিরই সরকারেরও বসে যাওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে।
বাজেট বক্তব্যের এক পর্যায়ে বর্ষীয়ান অর্থমন্ত্রী বসে পড়লে ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকী তাকে বসেই বাজেট পেশের অনুমতি দেন।
সাইফুর রহমান তার বাজেট বক্তব্যের শেষ ৩৫ মিনিট বসে সংসদে উত্থাপন করেন।
