ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিল ২০০৬ সংসদে উত্থাপিত
ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে “ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিল ২০০৬ বুধবার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।
অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পক্ষে অর্থ প্রতিমন্ত্রী শাহ মোহামেদ আবুল হোসাইন বিলটি উত্থাপন করেন।
ক্ষুদ্রঋণ কর্মসুচি পরিচালনাকারী প্রতিষ্ঠানসমূহের ঋণ বিতরণ ও সংগ্রহ এবং মুনাফা বন্টনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এ বিলের মূল লক্ষ্য।
বিলে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে থাকবেন। এ আইনে প্রতিষ্ঠানগুলোর জন্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সার্টিফিকেট গ্রহণ বাধ্যতামূলক করা হবে।
সংসদে উত্থাপনের পর বিলটি যাচাই বাছাইয়ের জন্যে অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে পাঠানো হবে।
