ইসলামী ঐক্য জেটের ৩০০ নেতাকর্মীর বিকল্পধারায় যোগদান; দুর্নীতির জন্য প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের দায়ী করলেন বি চৌধুরী
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রধান ড.একিউএম বদরুদ্দোজা চৌধুরী সোমবার প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীসভার সদস্যদের দুর্নীতিগ্রস্ত বলে দায়ী করে বলেছেন, গোটা প্রশাসন এখন দুর্নীতিতে আকুন্ঠ নিমজ্জিত।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার বর্তমান জোট সরকারের শরীক ইসলামী ঐক্যজোটের (আমিনী) নেতাকর্মীদের বিকল্পধারায় যোগদান উপলক্ষে তিনি একথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইসলামী ঐক্য জোটের আমিনী নেতৃত্বাধীন গ্র“পের স্থানীয় পর্যায়ের ৩০০ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিকল্পধারায় যোগ দেন।
বিকল্পধারা প্রধান মন্ত্রীসভার প্রায় সকল সদস্যকে দুর্নীতিগ্রস্ত ও অসৎ অভিহিত করে বলেন, প্রধানমন্ত্রী তাদের দুর্নীতিতে উৎসাহিত করায় তিনিও দুর্নীতিগ্রস্ত।
তিনি বলেন, প্রশাসনের সর্বস্তরে এখন দুর্নীতি ঢুকে পড়েছে।
অনুষ্ঠানে বিকল্পধারার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আমিন বেপারী শেখ শাহিদুজ্জামান, জাহাঙ্গীর আলম বিপ্লব ও মোকাররম হোসেন দরদী বক্তব্য রাখেন।
