২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্যে দিল্লি গেছেন সিপিবি সাধারণ সম্পাদক সেলিম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম সোমবার উন্নত চিকিৎসার জন্যে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

সকাল ১১টায় তিনি জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। এসময় সিপিবির সভাপতি মনজুরুল আহসান খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মুজাহিদুল ইসলাম সেলিম হৃদরোগে ভুগছিলেন। দিল্লিতে তার এনজিওগ্রাম করা হবে এবং অস্ত্রোপচারও হতে পারে।

তিনি অসুস্থ হয়ে পড়লে ৯ মে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৬ মে পর্যন্ত তার চিকিৎসা চলে।