২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য বিতরণ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নগরীর বিভিন্ন এলাকার দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

সকালে বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া খিলক্ষেতে নারী ও শিশুসহ দরিদ্র জনগণের মধ্যে রান্না করা খাদ্য বিতরণ করেন।

নগরীর ৫০টি পয়েন্টে খাদ্য বিতরণ করেন তিনি। এসময় দুস্থদের মাঝে সেলাই মেশিন এবং ওষুধও বিতরণ করেন প্রধানমন্ত্রী।

খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে আয়োজিত মিলাদ মাহফিল এবং কোরানখানিতে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশের শান্তি, উন্নতি এবং সমৃদ্ধির জন্যে দোয়া কামনা করা হয়।

এসব ভেন্যুতে স্থানীয় এমপিবৃন্দ এবং ওয়ার্ড কমিশনাররা খালেদা জিয়াকে অভর্থ্যনা জানান।

বিএনপি কর্মীরা স্লোগান দিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে স্মরণ করে।

মির্জা আব্বাস, মেয়র সাদেক হোসেন খোকা, প্রধানমন্ত্রীর রাজনীতি সচিব হারিস চৌধুরী এবং মোসাদ্দেক আলীসহ অন্যান্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

মিরপুরে প্রধানমন্ত্রী হজরত শাহ আলীর মাজারে ফাতেহা পাঠ করেন।