২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতির অবস্থার আরো উন্নতি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের অবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

রাষ্ট্রপতির প্রেস সচিব এম. মোখলেসুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, চিকিৎসকরা রাষ্ট্রপতির হার্ট, ফুসফুস ও কিডনিকে সাহায্যকারী তিনটি মেকানিক্যাল লাইফ  সাপোর্ট সিস্টেম পর্যায়ক্রমে সরিয়ে ফেলার পরিকল্পনা করেছেন। প্রথম পদক্ষেপ হিসেবে সোমবার বেলুন পাম্প বন্ধ ও প্রত্যাহার করা হবে। পরবর্তী দু--তিন দিনে ‘রেসপিরেটর’ ও ‘ডায়ালাইসিস’ যন্ত্র দুটিও খুলে নেয়া হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোখলেস চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, চিকিৎসকরা তিন দিনের মধ্যে রাষ্ট্রপতিকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন।

তিনি জানান, রোববার চিকিৎসকরা রাষ্ট্রপতির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করেন। তারা অপারেশন পরবর্তী ৪৮ ঘন্টা এবং পরবর্তী অবস্থার ক্রমোন্নতিতে সন্তোষ প্রকাশ করেন।

চিকিৎসকদের উদ্ধৃত করে তিনি আরো জানান, রাষ্ট্রপতি গুরুতর অসুস্থ হলেও পর্যায়ক্রমে তার অবস্থার উন্নতি হচ্ছে। তিনি চোখ মেলে তাকাচ্ছেন এবং কাগজের টুকরোয় প্রয়োজনীয় বিষয় লিখে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন।

প্রেস সচিব জানান, শনিবার থেকে রাষ্ট্রপতি চোখ মেলেছেন এবং কেউ তার সামনে গেলে কথা বলার এবং কৃতজ্ঞতা প্রকাশের চেষ্টা করছেন। রোববার বেশ কয়েকবার রাষ্ট্রপতির পতœী রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন। মুখে যন্ত্র লাগানো থাকায় কথা বলতে না পারলেও তাঁর পতœীকে কাগজের টুকরোয় লিখে দিয়ে বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ের সমাধান করছেন।

তিনি জানান, রাষ্ট্রপতি চিরকুটে প্রথম শব্দটি রিখেছেন ‘ইউরিন’। তখন তাকে বলা হয় যে, প্রস্রাব করতে অসুবিধা নেই; ব্যাগ লাগানো আছে। এরপর পানি খেতে চাইলে ব্যবস্থা করা হয়।

তিনি আরো জানান, চিকিৎসকদের ভাষায়, রাষ্ট্রপতি এখনও পুরোপুরি শঙ্কামুক্ত না হলেও নিঃসন্দেহে তার আরোগ্যের দিক থেকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, রাষ্ট্রপতির প্রস্রাবের মাত্রা রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দুঘন্টায় স্বাভাবিক অর্থাৎ ৬০--৭০ এমএল/ ঘন্টা হচ্ছে। প্রস্রাবের মাত্রা স্বাভাবিক হয়ে আসায় পরীক্ষামুলকভাবে দু ঘন্টা ডায়ালাইসিস বন্ধ রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোখলেস চৌধুরী জানান, অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার সিঙ্গাপুরে অবস্থানরত রাষ্ট্রপতির পতœী অধ্যাপক ড. আনোয়ারা বেগমের মাধ্যমে রাষ্ট্রপতিকে সালাম জানান এবং রাষ্ট্রপতির খোঁজ খবর নিয়ে তাঁর চিকিৎসার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

মরক্কোর বাদশা মোহাম্মদ--৬ রাষ্ট্রপতি ীধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের অসুস্থতায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক বার্তায় পরম করুণাময় আল্লাহতা’লার কাছে ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের রাষ্ট্রপতির আশু আরোগ্য কামনা করেন।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ডগলাস ফসকেট এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাই জি পৃথক বার্তায় রাষ্ট্রপতির আশু আরোগ্য কামনা করেন।

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুন্সী ফয়েজ আহমেদ জানান, রাষ্ট্রপতির পতœী ড. আনোয়ারা বেগম রাষ্ট্রপতির আশু আরোগ্য কামনায় দোয়া করার জন্যে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং পূর্ণ আরোগ্য পর্যন্ত দোয়া অব্যাহত রাখার অনুরোধ করেছেন।