২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা কমিশনার ও ম্যাজিস্ট্রেটের প্রত্যাহারের দাবিতে মুন্সীগঞ্জে আইনজীবীদের অনশন

মুন্সীগঞ্জের আইনজীবীরা বৃহস্পতিবার জেলা কমিশনার এবং ম্যাজিস্ট্রেটের অপসারণের দাবিতে অনশন পালন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 05:44 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আদালতের সামনে আইনজীবীরা এই কর্মসূচি পালন করে।

অনশনে অন্যান্যের মধ্যে জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী আফসার হোসেন নিমু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান স্বপন এবং সহ-সভাপতি অজয় চক্রবর্তী উপস্থিত ছিলেন।

“যদি ডিসি এবং ম্যাজিস্ট্রেটকে অপসারণ করা না হয় তাহলে এ আন্দোলন কানসাটের আন্দোলনে পরিণত হবে”, বক্তারা বলেন।

অনশনের পর আইনজীবীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন।

আইনজীবীরা ডিসি এবং ম্যাজিস্ট্রেটের অপসারণের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন ছাড়াও ডিসির আওতাধীন আদালতের সকল কার্যক্রম বয়কট করছে।