কুমিল্লায় ভোটার তালিকা প্রণয়নকারী কর্মকর্তা-কর্মচারীদের ভাতা বন্ধ
সুপ্রীম কোর্টে প্রধান নির্বাচন কমিশনারের দায়ের করা আপীল খারিজ হয়ে যাবার পর ভোটার তালিকা প্রণয়নকারী কর্মকর্তা-কর্মচারীদের পারিশ্রমিক প্রদান হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার সুপ্রীম কোর্ট পাগল, মৃত এবং যারা বাংলাদেশের নাগরিক নয় তাদের বাদ দিয়ে ২০০০ সালের ভোটার তালিকা অনুযায়ী নতুন তালিকা তৈরির নির্দেশ দেয়ার পর নির্বাচন কমিশনার জেলা নির্বাচন অফিসকে টেলিফোনে তথ্য সংগ্রহকারীদের ভাতা প্রদান না করার নির্দেশ দেন।
২০০৬ সালের জানুয়ারি থেকে কুমিল্লা জেলার ১৬টি উপজেলায় ৩০০০ হাজার রেজিস্ট্রেশন অফিসার, সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা তৈরির কাজ করেছে।
