২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ রাষ্ট্রপতিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌছেছে, অবস্থা স্থিতিশীল

সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্যে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে নিয়ে বুধবার ভিভিআইপি এয়ার অ্যাম্বুলেন্স জিয়া আস্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 10:57 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

৭৫ বছর বয়স্ক রাষ্ট্রপতিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বিকেল ৫টা ৫০ মিনিটে ঢাকা ত্যাগ করে।

তিনি বিশ্বখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন।

রাষ্ট্রপতির পতœী অধ্যাপক ড. আনোয়ারা বেগম এবং পুত্র ইমতিয়াজ আহম্মেদ রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।

অধ্যাপক ড. আনোয়ারা বেগম তার আশু রোগমুক্তির জন্যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

স্পীকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, এলজিআরডি মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, মন্ত্রিবর্গ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরী এবং তিন বাহিনীর প্রধানগণ রাষ্ট্রপতির দেশত্যাগের সময় বিমানবন্দরের ভিভিআইপি টারমাকে উপস্থিত ছিলেন।

এর আগে বিদেশে অবস্থানরত স্পীকারকে তার ভ্রমণের মেয়াদ শেষ হওয়ার দু’দিন আগেই তাকে দুপুরে তড়িঘড়ি করে দেশে ফিরিয়ে আনা হয়। কারণ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পীকার হবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

এর আগে ক্যান্টনমেন্টস্থ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে এ্যাম্বুলেন্সযোগে অসুস্থ রাষ্ট্রপতিকে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপতিকে বহনকারী অ্যা¤ু^লেন্সটি সরাসরি বিমান বন্দরের ভিভিআইপি টারমাকে চলে যায়।

চিকিৎসার জন্যে গঠিত উচ্চ পর্যায়ের মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বলে রাষ্ট্রপতির প্রেস সচিব এম. মোখলেসুর রহমান চৌধুরী জানান।

‘রাষ্ট্রপতির সেন্স এখনও আছে। তবে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে,’ মোখলেসুর রহমান বলেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি কার্ডিয়াক সমস্যায় ভুগছেন। 

‘এর আগে ১৯৯১ তিনি সালে একই সমস্যায় ভুগেছিলেন। আমরা আশা করছি, তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন,’ মোখলেসুর রহমান বলেন।

বিমান বন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পীকার বলেন, আমি অসুস্থ রাষ্ট্রপতিকে দেখেছি। কিন্তু তিনি আমার সাথে কথা বলতে পারেননি। কারণ তখন তার কথা বলার মতো অবস্থা ছিল না।

রাষ্ট্রপতির সেন্স আছে কি--না, এমন প্রশ্নের জবাবে স্পীকার বলেন, এটি ডাক্তাররা জানেন।

সংযুক্ত আরব আমিরাত সফররত প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার রাতে আবুধাবী থেকে  টেলিফোনে রাষ্ট্রপতির অবস্থার খোঁজ খবর নেন।

এর আগে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মেডিকেল চেক --আপের জন্যে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। প্রফেসর ব্রিগ্রেডিয়ার (অব.) এমএ মালেকের নেতৃত্বে সাত সদস্যের একটি মেডিকেল বোর্ড রাষ্ট্রপতির অবস্থা পর্যবেক্ষণ করে।

মেডিকেল বোর্ডে অন্য সদস্যরা ছিলেন: মেজর জেনারেল ময়ীদ সিদ্দিকী, অধ্যাপক কেএমএইচএস সিরাজুল হক, অধ্যাপক সুফিয়া রহমান, মেজর জেনারেল জিএম রব্বানী, কর্নেল শেখ বাহার হোসাইন এবং লেফটেনেন্ট কর্নেল এসএম মামুনুর রহমান।

রাষ্ট্রপতি কিছুদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। এর আগেও তার মেডিকেল চেক--আপ করা হয়েছিলো বলে বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদসহ মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, তিন বাহিনী প্রধান, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী রাষ্ট্রপতিকে হাসপাতালে দেখতে যান।

সর্বশেষ ঃ রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় রাত ৯:৫০ টায় সিঙ্গাপুরে পৌছেছে। বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির প্রেস সচিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুন্সী ফয়েজ আহমেদ জানান, তার অবস্থা স্থিতিশীল।