২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস ফ্যাক্টরিতে ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (বিজেএওপি), এর ক্ষমতাসীন বিএনপি’র সমর্থীত একটি ফোরাম বুধবার সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের দক্ষিণ হলে এক সমাবেশে মঙ্গলবারের গ্রার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে চালানো ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

এসময় তারা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে হামলার নিন্দা জানান এবং মিল ও ফ্যাক্টরিগুলোতে হামলার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান।

“রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্যে একটি দল এই ধরণের নাশকতামূলক কর্মকা- চালিয়ে যাচ্ছে”, বিজেএওপি সদস্য সচিব এবং বিএনপি আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদীন সভায় অভিযোগ করেন।

অ্যাড. জয়নুল আবেদীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাড. নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, ডেপুটি এ্যাটর্নি জেনারেল- গোলাম কিবরিয়া, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, জামান আখতার বুলবুল, হেলালুদ্দিন মোল্লা, গিয়াসুদ্দিন মিঠু ও অ্যাড. সাইফুর রহমান।