ষড়যন্ত্রকারী গোষ্ঠী গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার চেষ্টা করছে: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ গার্মেন্টস খাতে সম্প্রতি ঘটে যাওয়া ‘অরাজকতা’ সম্পর্কে বলেছেন, “একটি ষড়যন্ত্রকারী গোষ্ঠী গার্মেন্টস খাতকে ধ্বংস করার চেষ্টা করছে”।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি শ্রমিকদের সকল দাবি মেনে নেওয়ার জন্য গার্মেন্টস মালিকদের আহ্বান জানান।
ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে গার্মেন্টস খাতের সঠিক চাহিদা পূরণে সরকারের ব্যর্থতা এবং উদাসীনতাকে দায়ি করে।
হিজবুত তাহরির’র নেতৃবৃন্দ পৃথক এক বিবৃতিতে বলেন, সরকার গার্মেন্টস শ্রমিকদের সঠিক মজুরি নিশ্চিত করতে ব্যর্থ এবং বিদেশি ষড়যন্ত্রের কারণে দেশের শিল্পকারখানাগুলো রক্ষা করায়ও ব্যর্থ হয়েছে।
ইসলামী ছাত্র শিবির নেতারা অভিযোগ করেন, পার্শ্ববর্তী একটি দেশের কিছু স্থানীয় এজেন্ট সম্ভাবনাময় এই খাতটিকে তাদের হাতে তুলে দেওয়ার জন্যে গার্মেন্টসগুলোতে এ ধরণের ধ্বংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে।
