২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি অসুস্থ, সিএমএইচে ভর্তি

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মঙ্গলবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। সিএমএইচ সূত্র এ খবর জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

রাষ্ট্রপতির প্রেস সচিব মোখলেসুর রহমান চৌধুরী বলেন, রাষ্ট্রপতির অবস্থা পর্যবেক্ষণে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাকে (রাষ্ট্রপতি) পর্যবেক্ষণে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্যে তাকে দেশের বাইরে পাঠানো হতে পারে।

সূত্র জানায়, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্যে ইতোমধ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স রিক্যুজিশন দেওয়া হয়েছে।

প্রেস সচিব অবশ্য এ সংবাদ নিশ্চিত করেননি।

এর আগে রাষ্ট্রপতির চিকিৎসার জন্যে পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

এর সদস্যরা হচ্ছেন-- সিএমএইচ--এর জেনারেল রব্বানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক সালাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মালেক এবং রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল বাহার।

রাষ্ট্রপতিকে বেলা পৌনে ৪টায় সিএমএইচে ভর্তি করা হয়।