গার্মেন্টস শ্রমিক অসন্তোষের কারণে ঢাকাজুড়ে সহিংস ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র
ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস মঙ্গলবার গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষের কারণে ঢাকাজুড়ে সহিংস ঘটনায় নিন্দা জানিয়েছে। তারা এ ঘটনায় যারা আহত হয়েছে এবং সম্পদ হারিয়েছে, তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।
দূতাবাসের একজন মুখপাত্র বলেন, আমরা সকল পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানাই এবং আশা করি, সুশীল সমাজের নেতৃবৃন্দ শান্তির জন্যে আমাদের এই আহ্বানের সঙ্গে একাত্ম হবেন ।
তিনি বলেন, হতাশার কারণেই হোক কিংবা উদ্দেশ্য যা--ই হোক, সহিংসতা কোনো সঠিক পথ নয়।
