ডেমরা শ্যামপুর পানি বিদ্যুৎ কমিটি ২০ দিনের কর্মসূচি ঘোষেণা
ডেমরা শ্যামপুর পানি বিদ্যুৎ সংগ্রাম কমিটি শুক্রবার বলেছে, পর্যাপ্ত বিদ্যুৎ ও পানি সরবরাহসহ দশ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।
আন্দোলনের অংশ হিসেবে নগরীর শনির আখড়া এলাকায় এক সমাবেশে লাগাতার আন্দোলনের লক্ষ্যে তারা ২০ দিনের কর্মসূচিও ঘোষণা করে। সমাবেশে বক্তারা বলেন, কেউ যদি তাদের আন্দোলন নস্যাৎ করে দেওযার ষড়যন্ত্র করে তাহলে তারা আরো কঠোর কর্মসূচি হাতে নেবে।
এতে বক্তারা অভিযোগ করেন, আন্দোলনকারীদের স্থানীয় এমপি সালাউদ্দিনের ক্যাডাররা হুমকি দিয়ে যাচ্ছে। তারা বলেন, এ কারণেই অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও সমাবেশে যোগ দিতে পারে নি।
