২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূয়া খসড়া ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন ‘অন্ধকার ইতিহাস’ সৃষ্টি করেছে: জাকের পার্টি

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী শুক্রবার বলেছেন, ভূয়া খসড়া ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন এক ‘অন্ধকার ইতিহাস’ সৃষ্টি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

ঢাকায় জাকের পার্টির স্থায়ী কমিটির এক বৈঠকে তিনি নির্বাচন কমিশন এবং সরকারের প্রশাসনকে রাজনীতিকীকরনের জন্য সরকারের সমালোচনা করেন।

জাকের পার্টির চেয়ারম্যান এসময় দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং বিদ্যুৎ, পানি, গ্যাস এবং ডিজেলের সংকটের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে জাকের পার্টির উপ-চেয়ারম্যান আব্দুল কবির, মহা-সচিব মুন্সি আব্দুল লতিফ এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক খাজা মহিউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।