২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রীম কোর্টে ভোটার তালিকার বিষয়ে সিইসি’র আবেদনের শুনানী অব্যহত

োভাটার তািলকা পચণয়েন হাইেকােটગর িনেদગশনার িবরઔেਤ পચধান িনবગাচন কিমশনার (িসইিস)৹র দােয়রকৄত আেবদেনর ੂনানী সুপચীমেকােটગ বৃহઍপিতবার তৃতীয় িদেনর মত অবઘহত িছেলা৷

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 09:37 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

ভোটার তালিকা প্রণয়নে হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)’র দায়েরকৃত আবেদনের শুনানী সুপ্রীমকোর্টে বৃহস্পতিবার তৃতীয় দিনের মত অব্যহত ছিলো।

প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে বিচারপতি মুহাম্মদ রহুল আমিন, বিচারপতি এমএম রহুল আমিন, বিচারপতি তোফাজ্জল ইসলাম ও বিচারপতি আমিরুল কবীর চৌধুরী সমন্বয়ে গঠিত সুপ্রীম কোর্টের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ রোববার শুনানীর পরবর্তী তারিখ ধার্য্য করেন।

রিট পিটিশনটি দায়েরকারী ব্যারিস্টার এম আমির--উল ইসলাম বৃহস্পতিবার আদালতে দাখিল করা তার বক্তব্যে বলেন, ভোটার তালিকা তৈরীর ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনা অমান্য করে সিইসি বিচারপতি এমএ আজিজ নিজের তৈরী ফাঁদে নিজেই পড়েছেন।

তিনি উল্লেখ করেন, বিচারপতি এমএ আজিজ আপীল বিভাগের একজন সদস্য। একজন অপরাধী হিসেবে তিনি তার আদালতে এসেছেন, কারণ হাইকোর্টের নির্দেশনা অমান্য করে তিনি অবৈধ ভোটার তালিকা তৈরী করেছেন। সুপ্রীম কোর্টে না এসে, তার উচিত ছিলো হাইকোর্টের নির্দেশনা অনুসরন করা।   

সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির সভাপতি ব্যারিস্টার ইসলাম তার বক্তব্যে বলেন, ক্ষমতাসীন চার দলীয় জোট সরকারের সাথে পরামর্শ করে সিইসি উদ্দেশ্যমূলকভাবে ওই ভূতুড়ে ভোটার তালিকা তৈরী করেছেন।

এই মামলার বিচারের উপরই জাতির ভাগ্য ও ভবিষৎ নির্ভর করছে বলেও তিনি উল্লেখ করেন।

ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, নির্র্বাচন কমিশনকে সাথে নিয়ে বড় ধরনের কিছু ভুল করা হয়েছে।

সিইসি’র পক্ষে আপীল বিভাগে উপস্থিত ছিলেন অ্যাড. খন্দোকার মাহবুবউদ্দিন। অপরদিকে ব্যারিস্টার এম আমির-উল ইসলাম ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদকে মামলা পরিচালনায় সহায়তা করেন ব্যারিস্টার তানিয়া আমীর, ড. শিরীন শারমিন চৌধুরী এবং ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।