২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে যুব সংগ্রাম পরিষদের বিদ্যুত অফিস ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা, সড়ক অবরোধ

নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে নরসিংদীর মনোহরদিতে বুধবার যুব সংগ্রাম পরিষদের বিদ্যুত অফিস ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দেয়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 02:53 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

এ সময় যুব সংগ্রাম পরিষদের বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা - কিশোরগঞ্জ সড়ক অবরোধ করলে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

সূত্র জানায়, সাবেক এমপি নুরুল মজিদ হুমায়ুন এর নেতৃত্বে যুব সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল মনোহরদী বাসস্ট্যান্ডের কাছে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ সময় সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা রাস্তায় বসে ঢাকা - কিশোরগঞ্জ সড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে।

সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা পুলিশী বাধা ও দেশব্যাপী বিদ্যুত সরবরাহে ব্যর্থ সরকারের কঠোর সমালোচনা করেন।

মনোহরদী উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি নুরুল মজিদ হুমায়ুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা যুবলীগ সভাপতি একরামুল ইসলাম প্রমুখ।