বিএনপি উল্টো জামাতের করালগ্রাসে চলে গেছে- বি চৌধুরী
বিকল্প ধারা বাংলাদেশ (বিডিবি) এর সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বিএনপি জামাত--ই--ইসলামীকে ব্যবহার করতে গিয়ে উল্টো তারাই জামাতের করালগ্রাসে চলে গেছে।
সোমবার বিকালে বিকল্পধারার সভাপতি কুষ্টিয়ার কেসি মেমোরিয়াল হলে দলীয় কার্যালয়ে জেলা বিএনপি এবং আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিকল্প ধারায় যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি এসময় তার বাসভবনে অগ্নিকা-ের তদন্ত রিপোর্ট প্রকাশ এবং এর সঙ্গে জড়িতদের যথাযথ বিচারের দাবি জানান।
বিকল্পধারার সহ-সভাপতি ড. আবু মোজাফফর আহমেদের সভাপতিত্বে যোগদান কর্মসূচি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুগ্ম মহাসচিব ফিরোজ এস হাসান, সাংগঠনিক সম্পাদক মাহি বি চৌধুরী এমপি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মান্নান উপস্থিতি ছিলেন।
