২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিমায়িত খাদ্য রাপ্তানিকারকরা ৪০ মিলিয়ন ডলারের স্পট অর্ডার পেয়েছেন

দেশের হিমায়িত খাদ্য রপ্তানিকারকরা গত সপ্তায় বিশ্বের বৃহত্তম সামুদ্রিক খাদ্য প্রদর্শণী ইউরোপীয় সামুদ্রিক খাদ্য মেলায় অংশগ্রহণ করে ৪০ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 08:53 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

রপ্তানি উন্নয়ন ব্যুরোর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রদর্শনীতে বাংলাদেশের ৩১ টি রপ্তানিকারক প্রতিষ্ঠান ও ৩৮ টি বায়িং এজেন্ট অংশ নেয়। ৯ থেকে ১১ মে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে বাংলাদেশের প্যাভিলিয়ন আন্তর্জাতিক ক্রেতাদের দৃষ্টিাকর্ষণ করে।

বাংলাদেশের কালো বাঘা চিংড়ির ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে ব্যাপক চাহিদা রয়েছে।