২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ১৪ দলের হরতাল: ট্রেনসহ অর্ধশত গাড়ি ভাংচুর, গ্রেপ্তার ১০

গ্রেপ্তার, ধাওয়া-পাল্টা-ধাওয়া, মিছিল এবং মোটর সাইকেল মহড়ার মধ্যে দিয়ে বগুড়ায় সোমবার ১৪ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

শনিবার ১৪ দলের সমাবেশে যোগদানের সময় যুবলীগের মিছিলে পুলিশের গুলি, লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপ ও গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতালের আহ্বান করা হয়।

হরতাল প্রতিরোধে সকাল থেকেই দু’শতাধিক পুলিশের পাশাপাশি বিএনপি ও যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা শহরের কেন্দ্রস্থলে অবস্থান নেয়।

পুলিশের ভয়ে ১৪ দলের নেতাকর্মীরা শহরের কেন্দ্রস্থলে হরতালে যোগ দিতে না পারলেও বিভিন্ন পাড়া-মহল্লায় পিকেটিং করে। এ সময় তারা বিভিন্ন এলাকায় অর্ধশত গাড়ি ভাংচুর করে। 

এসব জায়গা থেকে পুলিশ দলের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

হরতাল চলাকালে ওই সব এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও দোকান-পাট বন্ধ ছিল।

তবে বিভিন্ন উপজেলায় সফলভাবে হরতাল পালিত হয়েছে বলে সূত্র জানায়। এ ছাড়া বিকালে হরতাল, নৈরাজ্য, সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি ও জামায়াত পৃথক সমাবেশ ও মিছিল করে।

অন্যদিকে রোববার সন্ধ্যায় শাজাহানপুর উপজেলায় যুবদলের ক্যাডাররা স্থানীয় আ'লীগ অফিসে হামলা চালায়।