২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রেহানার বাড়িতে থানা স্থাপনের পর এবার জমির অংশ বিশেষ বিচারপতি কেএম হাসানের নামে বরাদ্দ

বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ধানম-ির বাসায় থানা স্থাপনের পর এবার ওই বাড়ি থেকে এক কাঠা জমি সাবেক প্রধান বিচারপতি কেএম হাসানের নামে বরাদ্দ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 04:10 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

বিদ্যমান সাংবিধানিক ধারা অনুযায়ী বিচারপতি কেএম হাসান আগামী নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কথা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক বিচারপতি কেএম হাসান তার ধানম-ি ৪ নম্বর সড়কের ১৬ নম্বর (পুরাতন ৩৫) প্লটের বাসার মেথর প্যাসেজের জন্যে বাসার উত্তর দিকের এক কাঠা জমির বরাদ্দ চেয়ে ২০০৫ সালের ১৫ নভেম্বর পূর্ত মন্ত্রণালয়ে আবেদন করেন।

তার বাসার উত্তরে একই সড়কের ২১ নং প্লটের (পুরাতন ৪১) বাসাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার। বিগত আওয়ামী লীগ সরকার আমলে ওই বাসাটি শেখ রেহানার নামে বরাদ্দ দেওয়া হয় এবং তিনি তা নগদ মূল্যে কিনে নেন।

শেখ রেহানার ওই বাসাটি বর্তমানে ধানম-ি থানা হিসেবে ব্যবহৃত হচেছ।

বিচারপতি হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি প্রয়োজনীয় পরীক্ষা -- নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্যে মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে গণপূর্ত অধিদপ্তরের ধানম-ি উপবিভাগকে দায়িত্ব দেওয়া হয়। উপবিভাগ ইতোমধ্যেই এ ব্যাপারে একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে উপস্থাপন করেছে।

ধানম-ি উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রেজাউল ইসলাম জানান, মন্ত্রণালয়ের নির্দেশে একই বছরের ২৮ নভেম্বর উপবিভাগ থেকে প্রয়োজনীয় পরীক্ষা -- নিরীক্ষা করে নথিপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে জমি বরাদ্দের বিষয়টি মন্ত্রণালয়ে রয়েছে।

তবে ওই এক কাঠা জমি বিচারপতি হাসান নগদ মূল্যে না -- অন্য কোনো প্রক্রিয়ায় নিতে চেয়েছেন, তা তিনি জানাতে পারেননি।

এ বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের শাখা -- ৭ এর সিনিয়র সহকারী সচিব মাহফুজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিচারপতি কেএম হাসানের নামে ইতোমধ্যে ওই জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

তবে বরাদ্দের তারিখ ও প্রক্রিয়া সম্পর্কে কিছু জানাতে তিনি অস্বীকার করেন।

২০০১ সালের ২১ জুলাই তৎকালীন সরকার থানম-ির চার নম্বর রোডের ২১ নম্বর বাড়িটি শেখ রেহানার নামে বরাদ্দ করে। কিন্তু বর্তমান সরকার ২০০৫ সালের ২৭ জুন বাড়িটি সরকারি মালিকানায় নিয়ে সেখানে ধানম-ি থানা স্থাপন করে।

সরকারের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শেখ রেহানা চলতি বছরের ২৪ জানুয়ারি উচ্চ আদালতে একটি রিট পিটিশন করলে আদালত সরকারের গৃহীত পদক্ষেপ কেন অবৈধ ঘোষণা করা হবে না -- তার কারণ দর্শানোর নির্দেশ দিয়ে একটি রুলনিশি জারি করেন।