লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে বোমা হামলা, আহত ১০
লক্ষ্মীপুরের রামগঞ্জে কর্মী সমাবেশকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও বিজিএমই’র পরিচালক সফিকুল ইসলামের বাড়িতে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। এসময় তারা দুই থেকে তিন রাউন্ড ফাঁকা গুলিও ছুঁড়ে। প্রত্যক্ষদর্শীরা শনিবার একথা জানায়।
এ হামলায় আওয়ামী লীগের অন্ততঃ ১০ নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম ও সভাপতি মোহাম্মদ শাহজাহান অভিযোগ করেন, রামগঞ্জ উপজেলার স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের কাছে শুক্রবার দুপুরে আওয়ামী লীগের আয়োজনে কর্মী সমাবেশকে ভ-ুল করতে স্থানীয় বিএনপি সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।
