২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীল নকশার নির্বাচন প্রতিহত করুন: দেশবাসীর প্রতি শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনকে কেন্দ্র করে ‘বিএনপি -- জামায়াত জোট সরকারের নীলনকশা’ প্রতিহত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 10:38 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

তিনি বলেন, বিএনপি - জামায়াত জোট সরকার ক্ষমতায় এসেছে ভোট কারচুপির মাধ্যমে, জনগণের ভোটে নয়। অবাধ নির্বাচনের মাধ্যমে তারা কখনোই ক্ষমতায় আসতে পারবে না। আবার ক্ষমতায় আসার জন্য তারা নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার সব ধরণের প্রক্রিয়া সম্পন্ন করেছে। চলমান আন্দোলন জোরদারের মাধ্যমে তাদের ষড়যন্ত্র ভ-ুল করতে হবে।

ঢাকার হোটেল সোনারগাঁয় শুক্রবার ‘লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি ২, বাংলাদেশের’  ত্রয়োদশ বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন। লায়ন আব্দুল আজিজ সম্মেলনে সভাপতিত্ব করেন।

শেখ হাসিনা বলেন, সরকার আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগ করার গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, পানি ও গ্যাস সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারবহির্ভুত হত্যাকা- -- জনগণের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। জনগণ সরকারের সন্ত্রাসবাদ ও দুঃশাসন থেকে মুক্তি চায়।

তিনি আরো বলেন, জোট সরকার রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। কারণ তাদের কাছে জবাবদিহিতা বলতে কিচ্ছু নেই।

শেখ হাসিনা অভিযোগ করে বলেন, সরকার নিজেই মানুষ হত্যাকারী। তারা মানুষ হত্যা করে আনন্দ পায়। প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ এবং রাজনৈতিক নেতারাই উগ্রপন্থী জঙ্গিদের গডফাদার এবং তারাই ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ ১৭ আগস্টের সিরিজ বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। 

পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়ন কর্মসূচির বর্ণনা দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, দেশে বর্তমানে কোনো উৎপাদন নেই। সরকার দেশ পরিচালনা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

আওয়ামী লীগ যদি পরবর্তীতে ক্ষমতায় আসে, তবে তিনি জনগণের সেবক হিসেবে কাজ করবেন বলে শেখ হাসিনা উল্লেখ করেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে লায়ন শেখ কবীর হোসেন, লায়ন ইঞ্জিনিয়ার এমএ আওয়াল, লায়ন মেজর জেনারেল (অব.) খন্দকার জাহাঙ্গীর কবীর বক্তব্য রাখেন।