বাংলাদেশে ঘাটি স্থাপনের ইচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্রের নেই
ইউএস প্যাসিফিক কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল উইলিয়াম জে ফ্যালন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরে সেনা ঘাটি স্থাপনের কোনো ইচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্রের নেই।
বাংলাদেশ অথবা বঙ্গোপসাগরে ঘাটি নির্মাণের কোনো পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না। কোথাও ঘাটি নির্মাণ করার ইচ্ছা আমার নেই। আমাদের যে সুযোগ সুবিধা রয়েছে তাতে করে নতুন কোনো ঘাটি নির্মাণের প্রয়োজন নেই। øায়ু যুদ্ধ শেষ হওয়ার পর থেকে মার্কিন সেনাবাহিনীর আয়তন, জনবল প্রায় ৫০ শতাংশ কমানো হয়েছে। আমি মনে করি, এটাই ঠিক এবং সবকিছু ধীরে সুস্থেই করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে আমাদের আগ্রহ হলো দারিদ্র্য, অস্থিতিশীলতা, সম্প্রতি বেড়ে ওঠা সন্ত্রাসবাদসহ বিভিন্ন জটিল সমস্যায় সরকারকে সাহায্য করা।
হাওয়াইয়ে জেফারসন ফেলোশিপ প্রোগ্রামে অংশ নেয়া কয়েকজন সাংবাদিক ইউএস প্যাসিফিক কমান্ড সদরদপ্তর পরিদর্শণে গেলে তাদের সাথে আলাপচারিতায় অ্যাডমিরাল ফ্যালন এসব কথা বলেন।
তিনি মার্কিন সেনাবাহিনীর প্রশান্ত ও ভারত মহাসাগরীর যৌথ কমান্ডের সিনিয়র কমান্ডার। ইউএস প্যাসিফিক কমান্ড একটি যৌথ কমান্ড। এ কমান্ডে সেনা, নৌ, বিমান ও মেরিন কর্পের প্রায় তিন লাখ সদস্য রয়েছে।
গত ১৫ মাস আগে সুনামি বিপর্যয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা ঘাটি নির্মাণের পরিবর্তে দেশগুলোকে সহযোগিতা করতেই আগ্রহী।
অ্যাডমিরাল ফ্যালন বলেন, ওইসব অঞ্চলে বিভিন্ন বিপর্যয়ে সাহায্য করতে গিয়ে তাদের সুবিধাগুলো আমরা ব্যবহার করতে পারি। আমাদের কোনো কিছূ ব্যবহার করতে হয়না। এজন্যে আমি খুব খুশি।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সহগযোগিতা করতে পেরে সন্তুষ্ট।
তিনি বলেন, আমরা যে সুযোগ সুবিধাগুলো ব্যবহার করে থাকি ওইসব অঞ্চলের অনেক দেশই তেমন সুযোগ সুবিধা ব্যবহার করে। বাংলাদেশই এর উদাহরণ। আপনাদের দেশ সম্পর্কে আমার আগ্রহ রয়েছে। গত বছর আমি একটি সফরে সেখানে গিয়েিেছলাম।
তার বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে তিনি বলেন যে, যখন তিনি ঢাকার নেতাদের সাথে সাক্ষাৎ করেন, সরকারের ভাবমূর্তির ব্যাপারে তখন তিনি উদ্বিঘœ ছিলেন।
উদাহরণ দিয়ে তিনি বলেন, রাজনীতিবিদদের দেশ শাসন ও জনগণকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে আমার সংশয় রয়েছে।
তিনি বলেন, আপনারা যদি বিকল্প কিছু করতে না পারেন তাহলে সন্ত্রাসীরা বলবে ঠিক আছে সরকারের দুর্নীতি সমস্যা রয়েছে, তারা ভালোভাবে সরকার চালাতে পারছে না। সে কারণে আমাদেরকে ভোট দিন, আমাদের সাথে আসুন, আমাদেরকে অনুসরণ করুন। এটা একটা মজার গল্প। কিন্তু ট্র্যাক রেকর্ড একেবারেই ভিন্ন।
জনগণকে সেবা করা এবং জীবনমান বৃদ্ধিতে সরকারকে সাহায্য করাই মার্কিন আগ্রহ।
তিনি বলেন, বাংলাদেশ একটি মাজার জায়গা। এখানে বিশাল গার্মেন্টস শিল্প রয়েছে এবং এটা অর্থনীতিতে অনেক আয় বয়ে আনে। কিন্তু যে সমস্যাগুলো আমি দেখতে পাই, তা হলো- দুর্নীতি এবং অন্যটি শাসন সমস্যা। এ পরিবেশে এখন সেখানে সন্ত্রাসী অথবা কিছু সন্ত্রাসী কর্মকা- চলছে।
