২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

বরিশালের হিজলা-মুলাদীতে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বুধবার দেয়াল লিখনের সময় বিএনপি’র দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 03:44 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে হিজলা উপজেলা চত্বরে বিএনপি’র কেন্দ্র্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জয়নাল আবেদীনের সমর্থকরা তারেক রহমানের আগমন উপলক্ষ্যে দেয়াল লিখন শুরু করলে হিজলা-মুলাদী এলাকার সাংসদ মোশাররফ হোসেন মঙ্গুর সমর্থকরা তাদের ওপর হামলা করে।

এ সময় পুলিশসহ দু’গ্রুপের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে আটজনকে হিজলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আবারও সংঘর্ষের আশঙ্কা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।